আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কার প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান।
আইআরআই বলেছে, ট্রাম্পকে কেউ হত্যা করতে পারলে তাকে পুরস্কার হিসেবে (এক কোটি ডলার) এ অর্থ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) এ ঘোষণা দেয় সংগঠনটি।
ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থে এক কোটি ডলার পুরস্কার বরাদ্দ করা হয়েছে। অপরাধী ট্রাম্পকে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী হত্যা করবে, তিনি বা তারা এ পুরস্কার পাবেন।
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী (ট্রাম্প) নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।’
যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া বাধ্যতামূলক অঙ্গীকার বলে উল্লেখ বিবৃতিতে বলা হয়ে, ‘শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে; যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’










