spot_img

আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

দুপুর ২টায় রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে এ টিকা নেবেন তিনি।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান একটি জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে যাবেন। ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বেগম খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেওয়া হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ