spot_img

অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা দিল মুক্তিযুদ্ধ মঞ্চ

তালেবানের সমর্থনে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা লাগিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে গিয়ে এই অধ্যাপকের অফিস কক্ষে তালা লাগিয়ে দেন তারা।

এর আগে, অধ্যাপক আসিফ নজরুলকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির আয়োজন করেন মঞ্চের নেতৃবৃন্দ। সেখানে তারা অধ্যাপক আসিফ নজরুলের কুশপুত্তলিকা দাহ করেন।

মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোমান হোসাইন, মাকসুদ হাওলাদার, শাহীন মাতবরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘মৌলবাদের’ মদদদাতা আসিফ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শিক্ষক নামের কলঙ্ক আসিফ নজরুলকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ