spot_img
spot_img

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবার ওপর হামলা; ৩ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বাবাকে পিটিয়ে আহত করায় ৩ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, নীল মাধব শাহার মেয়ে রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাতায়াতের সময় তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল বখাটেরা। এ বিষয়ে শুক্রবার (১২ আগস্ট) সকালে প্রতিবাদ করেন নীল মাধব। পরে সন্ধ্যায় বখাটেরা তাদের আরও চার-পাঁচজন সহযোগী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নীল মাধব শাহার পার্লারে গিয়ে হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পেটানো হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বলেন, ঘটনাটি রেলওয়ে স্টেশনে হওয়ায় তা রেলওয়ে থানা পুলিশের আওতায় পড়ে। তবে অভিযোগ জানার পর মতিহার থানা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং এটি রেলওয়ে থানায় অবগত করার জন্য ভুক্তভোগীকে জানানোও হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ