spot_img

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমাতে : মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের জনগণ যখন দিশেহারা, ঠিক সেই চরম দুঃসময়ে সরকার জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে জনগণকে বিষিয়ে তুলেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের জীবন পরিচালনার ব্যয়ভার লাগামহীনভাবে বাড়ছে। দেশের ইতিহাসে কখনোই জ্বালানি তেলের দাম একসাথে এতটা বাড়ানো হয়নি। মূলত সরকার তাদের দুর্নীতি ঢাকতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে।

আজ (১৮ আগস্ট) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীাতুল্লাহ, মুফতী আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, ফজলুল হক মৃধা, নুরুজ্জামান সরকার, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ