সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে যুগপৎভাবে পৃথক দুটি ঢাকায় গণমিছিল করবে বিএনপি।সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও এ কর্মসূচি পালন করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বিকেল ৩টায় গুলশান ২ থেকে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে।
একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের এক দফা যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ।










