spot_img

ফিলিস্তিনিরাও একদিন আফগানদের মতো স্বাধীনতা দিবস উদযাপন করবে: আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজুদ্দীন হক্কানী বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস, ফিলিস্তিনি ভাইয়েরাও একদিন আফগান জনগণের মতো স্বাধীনতা দিবস উদযাপন করবে।

সম্প্রতি আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে দেশটির বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা সিরাজুদ্দীন হক্কানী বলেন, সাহসী আফগান জাতি এবং বীর মুজাহিদরা নজিরবিহীন কুরবানীর মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। এজন্য পুরো আফগান জনগণকে আমি মোবারকবাদ জানাই।

মাওলানা সিরাজুদ্দীন হক্কানী আরও বলেন, আমি ফিলিস্তিনি ভাইদেরকে আশ্বস্ত করছি, আফগানরা যেমন দীর্ঘ ও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে একদিন স্বাধীনতা অর্জন করেছে, আপনাদেরও এমন একটি দিন আসবে। সেদিন আপনারাও উদযাপন করবেন।

তিনি আন্তর্জাতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন চলমান পরিস্থিতির সুযোগে আফগানিস্তানের সাথে পারস্পরিক সহযোগিতার পথ অবলম্বন করে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ