spot_img
spot_imgspot_img

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৮৩ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

একই সময়ে করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৯২ হাজার ২৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ২৭২ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ৮২২ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬৯৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ