সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিচারপতি মানিককে প্রধান করে ইভ্যালি পরিচালনায় কমিটি গঠন

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ কমিটি গঠনের কথা ছিল। সেদিন কমিটি গঠন পিছিয়ে দেওয়া হয়।

১৩ অক্টোবর রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন জানান, কমিটি গঠনের জন্য হাইকোর্টে প্রস্তাবিত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে আগামী সপ্তাহে এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

এর আগে ইভ্যালির পরিচালনা কমিটিতে দুই সচিবসহ তিনজনের নামের তালিকা হাইকোর্টে জমা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তালিকায় যাদের নাম দেওয়া হয় তারা হলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল আহসান, সংস্কার বোর্ডের সচিব ইয়াকুব আলী পাটোয়ারী এবং সাবেক সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী। এরমধ্যে একজনকে রাখা হবে কমিটিতে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ