spot_img
spot_img

চাইলেই পাক-আফগান যু’দ্ধ থামাতে পারি, কিন্তু আমি ব্যস্ত: ট্রাম্প

চাইলেই পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামাতে পারেন বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি এখন আমেরিকাকে নিয়ে ব্যস্ত আছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

ট্রাম্প বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামানো আমার জন্য খুবই সহজ। তবে আমাকে আমেরিকা চালাতে হবে। যদিও আমি যুদ্ধ থামাতে খুব পছন্দ করি।

আটটি যুদ্ধ থামিয়েও নোবেল না পাওয়ায় আবারো আক্ষেপ করে ট্রাম্প বলেন, আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান এবং ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলুন। আমরা যেসব যুদ্ধের সমাধান করেছি, সেদিকে তাকান। প্রতিবারই যখন আমি সমাধান করেছি, তখন তারা বলেছিল, ‘যদি তুমি পরবর্তীটি সমাধান করো, তাহলে তুমি নোবেল পুরস্কার পাবে।’ আমি নোবেল পুরস্কার পাইনি। তবে কেউ একজন পেয়েছেন, যিনি খুব ভালো নারী। আমি জানি না তিনি কে, তবে তিনি খুব উদার। আমি এসব বিষয়ে চিন্তা করি না। আমি শুধু জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি।

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ