spot_img

ক্ষমতার অপপ্রয়োগ যেন না হয় তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে। ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তাও নিশ্চিত করতে হবে। ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়। ক্ষমতাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জ শহরে পর্যাপ্ত ইজিবাইক, অটোরিকশা এবং রাস্তার পাশে যত্রতত্র স্থাপনা নির্মাণের ফলে যানজট প্রকট হচ্ছে। এই যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, কিশোরগঞ্জের ঐতিহ্য নরসুন্দা নদীতে ময়লা-আবর্জনা ফেলায় নদী তার ঐতিহ্য হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। কেউ যাতে পুকুর ভরাট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে নরসুন্দা নদী রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ