spot_img

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া; বিদেশে চিকিৎসার সুযোগ দিন: মির্জা ফখরুল

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, বিদেশে চিকিৎসা করলে খালেদা জিয়া সুস্থ হবেন বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন। কিন্তু আওয়ামী লীগ তা গ্রহণ করছেনা। খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়ার মতো এতো অবদান বর্তমানে জীবিত আর কোনও রাজনৈতিকের নেই।

তিনি বলেন, চেয়ারপারসনকে মুক্ত করতে জীবন পর্যন্ত উৎসর্গ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ