spot_img
spot_img

ফেসবুুকে প্রধানমন্ত্রীকে অবমাননামূলক পোস্ট করার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিদের জড়িয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ফরিদপুরের সালথায় ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর রাতে তাকে আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কাকিলাখোলা গ্রামের বাসিন্দা হাদিস মিয়া মঙ্গলবার নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও বিকৃত নানা মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয় বলে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার নাসির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় কাকিলাখোলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ