spot_img
spot_img

আফগানিস্তানের অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান রাশিয়ার

ইউরোপে শরণার্থী ঠেকাতে আফগানিস্তানের আটকে রাখা অর্থ ছেড়ে দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জামির কাবুলভ বলেন, আফগানিস্তানের অর্থ আটকে রাখার কারণে রাশিয়া আমেরিকাকে হঁশিয়ারি দিয়েছে। অর্থ আটকে রাখার কারণে হাজারো আফগান আগামী শীতে ইউরোপে শরণার্থী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) আফগানিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জামির কাবুলভ এই আহ্বান জানিয়েছেন।

রুশ এই রাষ্ট্রদূত বলেন, সুতরাং, আফগানিস্তানে আটকে রাখা অর্থ ছেড়ে দিন। আমাদের যা করার ক্ষমতা আছে সেটা করা উচিত। তাহলে আর লাখো আফগান নাগরিককে দেশ ত্যাগ করতে হবে না।

দীর্ঘ ২০ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মধ্যে তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু কোনো দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। উপরন্তু আমেরিকাসহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থা আফগানিস্তানের ৯ বিলিয়ন ডলার আটকে রেখেছে। এতে দেশটিতে ব্যাপকভাবে অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানের অর্ধেক মানুষের ঘরে খাবার নেই। আসন্ন শীতে দেশটির লাখো মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

সূত্র: দ্য নিউজ আরব

spot_img
spot_img
spot_img

সর্বশেষ