spot_img

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় দূষিত বাতাসের মান ছিল ৩০২। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে।

এ ছাড়া একিউআই স্কোর ২৭৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ২৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ