প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের শক্তি হচ্ছে বড় শক্তি। আর আল্লাহ তো ওপরে আছেনই। আল্লাহর দয়া আর মানুষের শক্তি নিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকার।
রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা আসা সহজ ছিল না। জনগণের সমর্থন থাকার পরেও কারচুপি, ষড়যন্ত্র ও চক্রান্ত করে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আসতে বাধা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ক্ষমতা আসার পরই মানুষ উপলব্ধি করতে পেরেছে, আওয়ামী লীগ সরকার জনগণের সেবক। উন্নতি করে আওয়ামী লীগ সরকার সেটার প্রমাণ করেছে।
তিনি বলেন, ৭৫-এর পরে যারা ক্ষমতা এসেছিলেন তারা কখনও চায়নি বাংলাদেশ সারা বিশ্বের কাছে মর্যাদা নিয়ে চলুক। তাদের লক্ষ্যই ছিল, এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে ঘোষিত হয়।
তিনি আরো বলেন, প্রতিটি সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছে। আমরা যখনই সরকারে থেকেছি, প্রত্যেকটা জিনিসের মোকাবিলা করেছি।











