গাজ্জার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরালের হামলায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০০ জন।
স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৭ ডিসেম্বর) চালানো ওই হামলায় জাবালিয়াতে অবস্থিত আল বারসা এবং আলওয়ান আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাবালিয়াতে চালানো ইসরাইলের হামলায় নারী ও শিশুরা নিহত হয়েছে। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছে। স্থানীয়রা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা ধারণা করছেন, নিখোঁজরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
এ হামলায় আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। কিন্তু ওই মেডিকেল নতুন রোগীদের সেবা দেয়ার মতো সুযোগ নেই।
এদিকে, ইসরাইলের এ হামলায় শহীদ হয়েছেন ফিলিস্তিনের হারাকাতুল জেহাদের মুখপাত্র দাউদ শিহাবের ছেলে। হামাসের তরফ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।











