১ রকেটে পুরো ১ গাড়ি ইসরাইলী সেনা উড়িয়ে দিলো ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।
সোমবার (১৮ ডিসেম্বর) কাসসাম বিগ্রেড এক টেলিগ্রাম বার্তায় জানায় দখলকৃত ফিলিস্তিনের বাইতে লাহিয়ায় এই অভিযান পরিচালিত হয়।
কাসসামের বিবৃতিতে বলা হয়, বাইতে লাহিয়ায় আমাদের মুজাহিদীনদের রকেট হামলায় ১টি ডি-৯ মডেলের সশস্ত্র বুলডোজার ধ্বংস ও ১ গাড়ি ইসরাইলী সেনা নিহত করতে সক্ষম হয়েছে। হামলায় ইয়াসিন-১০৫ মডেলের ২টি রকেট ব্যবহার করা হয়েছে। হামলার পর আহতদের উদ্ধারে আরেকটি সেনা ইউনিট এগিয়ে আসলে তাদের উপর এন্টি পার্সোনাল বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
উল্লেখ্য, গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত গণহত্যায় এখন পর্যন্ত ১৯ হাজার ৯৫৩ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।











