সিরিয়ার নতুন সরকারের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ইতালি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেলোনি বলেন, “সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ইতালি তবে তা হবে খুব সতর্কতার সাথে।”
ইতালির প্রধানমন্ত্রী আরো বলেন, সিরিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নতুন সরকারের কর্মকাণ্ডের উপর নজর দেওয়া হবে। এ ক্ষেত্রে- দেশটিতে বসবাসরত বিভিন্ন জাতি ও সংখ্যালঘুদের সাথে কেমন আচরণ করছে নতুন সরকার তা সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের (এইচটিএস) আক্রমণের মুখে রাশিয়া পালিয়ে যান সিরিয়ার অত্যাচারী শাসক বাশার আল আসাদ। এর ফলে তার দীর্ঘ ২৫ বছরের ভয়াবহ এক শাসনের সমাপ্তি ঘটে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি










