আগামীকাল লংমার্চ টু টঙ্গী ও জোহরের নামাজ টঙ্গীর ময়দানে আদায় করার ঘোষণা দিয়েছে আলমি শুরার মুরুব্বিরা। বৈঠক শেষে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তাবলিগের শীর্ষ মুরুব্বিরা।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানান তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা যুবায়ের আহমেদের ছেলে হানযালা।
হানযালা বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল যোহরের নামাজ টঙ্গীর ময়দানে পড়বো ইনশাআল্লাহ। সারাদেশ থেকে সাথী এবং আলেম-ওলামারা অংশগ্রহণ করবেন।











