spot_img
spot_img

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের দায়ে রনি নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাদী ও অভিযুক্তদের জেলা পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু নির্যাতন সেলে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

রনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি জেলার সদর উপজেলার বারপাড়া এলাকার কৃষ্ণপুর সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে। এ মামলার বাদী ওই প্রবাসীর স্ত্রীও একই এলাকার বাসিন্দা।

জানা যায়, স্বামী বিদেশে থাকায় ওই প্রবাসীর স্ত্রী তার বাবার বাড়িতে বসবাস করছেন। একই এলাকার ছাত্রলীগ নেতা রনি বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতেন। এ নিয়ে অতীতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত মতে ছাত্রলীগ নেতা রনি আর এই রকম করবে না বলে অঙ্গীকার করে। পরে গত ২৮ জানুয়ারি বিকালে ওই প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ওই ছাত্রলীগ নেতা। এ সময় ওই নারী চিৎকার করলে সে তাকে মারধর করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ