মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে মৃত্যু বেড়ে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্যমতে, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে শনাক্ত বেড়ে ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে।











