spot_img
spot_img

চুয়াডাঙ্গায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক

চুয়াডাঙ্গায় মিষ্টির দোকানে অভিযান চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন লিল্টু নামে এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উত্তেজিত জনতা উত্তমমধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। পরেচুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ ঘটনা ঘটে।

ডিঙ্গেদহ বাজারে অবস্থিত জিনিয়া হোটেলের মালিক আব্দুল জব্বার বলেন, প্রথমে রাতুল হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে লিন্টু সেখানে আসেন। ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০০ টাকা জরিমানাও করেন। জরিমানার টাকা পরিশোধ করেন রাতুল হোটেলের মালিক। পরে তিনি আমার দোকানে এসে দুটি মিষ্টি খান। তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়দের তোপের মধ্যে পড়েন তিনি। পরে উত্তেজিত জনতা তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরো বলেন, প্রথমে আমরা বুঝতে পারিনি তিনি ভুয়া ম্যাজিস্ট্রেট। তিনি একা ছিলেন এবং অসাধু কথাবার্তা বলছিলেন। এ কারণে ধরা পড়ে গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ