spot_img

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৩৫ গ্রাম হেরোইন, ২৫ হাজার ৭৬৪ পিস ইয়াবা ও ৭ কেজি ৬৭৫ গ্রামের ৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ