spot_img
spot_img

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের

জুলাই-আগস্টে গণহত্যা চলার সময়ে নীরবতা পালন করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।

আবদুল ওয়াহেদ বলেন, জুলাই-আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই-বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি চুপ করে ছিলেন। তিনি হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন, অথচ তিনি এখনো পদত্যাগ করেননি। জনগণ তাঁকে স্বীকৃতি দেয়নি। তাই আমরা দাবি জানাই, তিনি যেন একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যান।

সংগঠনটির আহ্বায়ক বলেন, ‘আমরা স্পষ্ট করে জানাতে চাই, জনগণ সাহাবুদ্দিনকে জনপরিসরে দেখতে চায় না। তাঁর উচিত বঙ্গভবনের চার দেয়ালের ভেতরে থেকেই জুলাইয়ে নিজের ভূমিকা পর্যালোচনা করা। ফ্যাসিবাদীদের পতনের পর নিজের টিকে থাকার অনর্থকতা অনুধাবন করা। আশা করছি তিনি বিদায়ের তাগিদ বুঝতে পারবেন।’

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের দুই নেতার অনশনের মধ্য দিয়ে এই গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। পরে বিপ্লবী ছাত্র পরিষদ এ কর্মসূচিতে যোগ দেয়। ১৬ ফেব্রুয়ারি শহীদ রানা তালুকদারের পরিবার কর্মসূচিতে সংহতি জানান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ