spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৮ মার্চ) সকাল ছয়টা থেকে রবিবার (১৯ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩০৬১৫ পিস ইয়াবা, ৬৮.২ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ