করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৬৭৪ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন মানুষ। এছাড়াও দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ১৫ লাখ ১৫ হাজার ৬৩৫ জন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩৯ হাজার ১৭৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৩ হাজার ৬৩৯ জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২৪ হাজার ৩৫৫ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।










