spot_img

দম বন্ধ করা পরিস্থিতি বিএনপির রাজনীতিতে: ওবায়দুল কাদের

অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যত আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে, – মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।

দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙা ভাব। বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।

তিনি বলেন, বিএনপিই এদেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভি দল।

তিনি বলেন, বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না, এটাই স্বাভাবিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ