spot_img
spot_img

সমালোচনার মুখে পড়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে রাশিয়া ও চীনের সুরে সুর মিলিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এর জেরেে আমেরিকাসহ পশ্চিমাদের সমালোচনার মুখে পড়ে এবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন লুলা।

বুধবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও চীনা সুরে সুর মেলানোয় সমালোচনার মুখে পড়ে মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনে রাশিয়াকে নিন্দা জানিয়েছেন।

এর আগে চীন সফরের সময় লুলা বলেছিলেন, আমেরিকা ইউক্রেনে চলমান যুদ্ধকে উৎসাহিত করছে। একইসঙ্গে এই সংঘর্ষের জন্য ইউক্রেনকেও দায়ী করেন তিনি।

পরে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, বাস্তবতা না দেখেই রাশিয়ান এবং চীনা প্রচারণাকে তোতাপাখির মতো অনুসরণ করছে ব্রাজিল। এমনকি ইউক্রেনও প্রেসিডেন্ট লুলার ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে।

পরে মঙ্গলবার ব্রাজিলের এই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তার সরকার ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনের নিন্দা করছে। একইসঙ্গে সংঘাতের অবসানে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান প্রয়োজন বলেও মনে করে তার সরকার।

এএফপি বলছে, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা। তবে নিষেধাজ্ঞা আরোপের এই পদেক্ষেপের সঙ্গে যোগ দেয়নি ব্রাজিল। এমনকি ইউক্রেনে গোলাবারুদসহ অস্ত্র সরবরাহের অনুরোধও প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আমেরিকান এই দেশটি।

মূলত ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করার জন্য বেশ কয়েকটি দেশের একটি গ্রুপ তৈরির প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট লুলা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ