spot_img
spot_img

মার্কেট পাহারায় থাকবে আ. লীগের নেতা-কর্মীরা : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ। দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বুধবার (১৯ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদককের সঙ্গে সম্পাদকমণ্ডলীর ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে। পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই। মার্কেটে কী আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে৷ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ১৩-১৪-১৫ সালের মতো পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। দেশব্যাপী বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধনে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি৷ জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি।

তিনি আরও বলেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে কোনো সমস্যা নেই৷ কারও ফরমায়েসী গণতন্ত্র বাংলাদেশে চলবে না। সংবিধান মাফিক হবে সবকিছু৷ অসাম্প্রদায়িক শক্তির ঐক্য চাই দেশব্যাপী৷ বিএনপি চায় দেশে অস্বাভাবিক সরকার আসুক। তারা কি আবারও আগুন নিয়ে খেলা শুরু করলো? আন্দোলনে ব্যর্থ হয়ে তারা শেখ হাসিনাকে হঠানোর জন্য উঠেপড়ে লেগেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ইইউ, মার্কিন রাষ্ট্রদূতসহ সবাইকে জানানো হয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। নির্বাচন হবে সংবিধান মাফিক, পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন৷ সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না৷ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ২০০৬ এর মত অস্বাভাবিক সরকার আনতে চাচ্ছে বিএনপি; যা কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না৷

spot_img
spot_img
spot_img

সর্বশেষ