spot_img
spot_img

শেখ রিদওয়ান ও শাত্বী শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত শহীদ ৭ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজ্জার শেখ রিদওয়ান ও শাত্বী শরণার্থী শিবিরে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ৭ ফিলিস্তিনি শহীদ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) অবরুদ্ধ গাজ্জার এই দুটি এলাকায় গণহত্যা অভিযান পরিচালনা করে অবৈধ রাষ্ট্রটির সেনারা।

সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, উত্তর গাজ্জার শেখ রিদওয়ান ও পশ্চিম গাজ্জার শাত্বী ক্যাম্প এরিয়ার ২টি বাড়িতে হামলা চালায় দখলদার ইসরাইলের সেনারা। এতে শেখ রিদওয়ানে এখন পর্যন্ত ৩জন ও শাত্বী শরণার্থী এরিয়ার সির পরিবারের ৪ জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া অসংখ্য ফিলিস্তিনি আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটে। আহত হয় ৭৬ হাজার ৬৬৪ জন। তন্মধ্যে শুধু শিশুর সংখ্যাই রয়েছে সাড়ে ১৪ হাজারের অধিক।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ