spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলী আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ

গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর আগ্রাসনে শহীদের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলী হামলায় গত একদিনে ৪২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সেই সঙ্গে গাজ্জায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৩ জন আহতের মধ্য দিয়ে মোট ৭৬ হাজার ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

অপরদিকে, ইসরাইল জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার পর থেকে হামাসের হাতে এক হাজার ১৯ জন ইসরাইলী নিহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ