spot_img
spot_img

সবার আগে বাংলাদেশ নয়, এখন সবার আগে বিএনপি : সংসদে জামায়াত এমপি

নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসে বিএনপি এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

নীলফামারী-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে বলেছিল ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, সবই এখন দলীয়করণ করা হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির স্লোগান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ রাতারাতি পরিবর্তন হয়ে এখন ‘জীবন-মরণ সংবিধান’ তত্ত্বে রূপ নিয়েছে। এমনকি আমার এলাকায় পেট্রোল পাম্পে তেল নিতে গেলে বিএনপির নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়। জনগণ এখন বলছে, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপির নেতাকর্মীরা।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ