spot_img
spot_img

চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন মির্জা ফখরুল

চীন সরকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা বিমান বন্দরে বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে তাকে বিদায় জানান। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ