spot_img

সাংবাদিক রোজিনা তথ্য চুরি করেছেন, এটা ঠিক হয়নি: ওবায়দুল কাদের

সাংবাদিক রোজিনা ইসলাম তথ্য অধিকার আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য চাইতে পারতেন কিন্তু তিনি সেটি না করে তথ্য চুরি করেছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষেই সাফাই গাইলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৯ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, দুর্নীতিবিরাধী সংবাদ প্রকাশে সরকার গণমাধ্যমকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে একথা ঠিক নয়। অফিসিয়াল সিক্রেটস অনুযায়ী তথ্য চুরি করা ঠিক হয়নি। তবে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করলে তদন্ত স্বাপেক্ষে তার বিচার হবে।

রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন বলে আশা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ