পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া। আগামী সপ্তাহে এ নিষধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। এএফপি’র বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
অভ্যন্তরীণ ঘাটতির মুখে সরবরাহ বজায় রাখার জন্য গত মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
বাসস এর প্রতিবেদন বলছে—ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বৃহস্পতিবার বলেছেন, আগামী সপ্তাহে পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এতে ইউক্রেনে যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া তেলের বাজারের ওপর চাপ উপশম হবে।
উইডোডো অনলাইন ব্রিফিংকালে বলেছেন, রান্নার তেলের সরবরাহের ওপর ভিত্তি করে এবং পাম তেল শিল্পে নিয়োজিত ১৭ মিলিয়ন কৃষক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ২৩ মে সোমবার থেকে রান্নার তেল রপ্তানি আবার চালু করা হবে।
প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, সাশ্রয়ী মূল্যে চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।











