spot_img
spot_img

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে এই ক্যানসারের একটি ‘আক্রমণাত্মক রূপ’ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।’

এই সপ্তাহান্তে বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাড়িতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সম্প্রতি পরীক্ষা করে সাবেক এই প্রেসিডেন্টের প্রোস্টেটে একটি ‘ছোট নোডিউল’ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন বাইডেনের একজন মুখপাত্র। তার কয়েকদিন পরেই ক্যানসার শনাক্তের খবর এলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ