spot_img
spot_img

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ৩৮ লাখ ৬৬ হাজার

সারা বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ১৭৭ জন। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার ৬৪৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ৩১ লাখ ৪ হাজার ১২৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জন আর ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ