spot_img
spot_img

পেরুতে বাস উল্টে ২৭ শ্রমিক নিহত, আহত ১৩

পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে ২৭ যাত্রী নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ