spot_img

রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধের বিষয়ে জরুরি বৈঠক আজ

রাত ৮টার পর সারাদেশের দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার বন্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে।

রবিবার (১৯ জুন) বিকাল ৪টায় সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ শ্রম আইন’ ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এমপ্লোয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ সকল ব্যবসায়ী মালিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বেঠক করবেন।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার খোলা না রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর-অধিদপ্তর, মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ