spot_img
spot_img

হামলা চালিয়ে আরও ৩ ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরাইলী বাহিনী

পশ্চিমতীরে হামলা চালিয়ে আরও ৩ ফিলিস্তিনি কিশোরকে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। এই হামলায় আরো প্রায় ২৯ জন আহত হয়েছে।

সোমবার (১৯ জুন) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনের ওপর চলমান ইসরাইলী আগ্রাসনের ফলে তিনজন শহীদ এবং ২৯ জন আহত হয়েছে।

জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রুব এএফপিকে বলেন, ইসরাইলী বাহিনী ভোর ৪টার দিকে হামলা শুরু করে। তারা (জেনিন শরণার্থী) শিবির এবং ফজরের নামাজের পর শহরে প্রচুর ব্যাপক আক্রমণ চালিয়েছে। সেখানে প্রচুর গুলিবর্ষণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরো বলা হয়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন নাবালক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ