spot_img
spot_img

ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠার পর আফগানদের বিভেদ দূর হয়েছে: খালিদ হানাফি

ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠার পর আফগানদের মধ্যে অতীতে সৃষ্টি করা বিভেদ দূর হয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মুহাম্মাদ খালিদ হানাফি।

তিনি বলেন, দ্বীনের শত্রুরা অতীতে আফগানদের মধ্যে যেসব বিভেদ সৃষ্টি করেছিল, ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠার পর সেগুলো দূর হয়েছে।

মন্ত্রণালয়ের পরিদর্শকদের এক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধীরা ইমারাতে ইসলামিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তরুণদের চিন্তাধারাকে প্রভাবিত করার চেষ্টা করছে।

হিজাবকে নারীদের জন্য ধর্মীয়ভাবে বাধ্যতামূলক বিধান উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাম্প্রতিক সমালোচনাও প্রত্যাখ্যান করেন তিনি।

খালিদ হানাফি বলেন, ‘সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ মন্ত্রণালয়ের পরিদর্শকেরা সম্মানজনকভাবে তাদের বোনদের হিজাবের বিষয়ে পরামর্শ দেন। এটি তাদের কল্যাণ এবং আমাদের ভাই-বোনদের স্বার্থে করা হয়। আমাদের ধর্মীয় বিষয়ে অন্যরা কেন হস্তক্ষেপ করবে?’

তিনি ধর্মীয় বক্তা ও মন্ত্রণালয়ের পরিদর্শকদের দয়া ও ধৈর্যের সঙ্গে ইসলামি শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান। অন্যদের সংশোধন বা পথনির্দেশ দেওয়ার চেষ্টা করার আগে আত্মসংশোধনের গুরুত্বের ওপরও জোর দেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের প্রথমে নিজেদের সংশোধন করতে হবে। আমরা যদি নিজেদের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করতে ব্যর্থ হই, তাহলে অন্যদের সংশোধনের কথা কীভাবে বলতে পারি?’

খালিদ হানাফি আরও বলেন, আমল ছাড়া জ্ঞানের মূল্য খুবই সামান্য। জ্ঞান হেদায়াতের উৎস হিসেবে কাজ করতে পারে। তবে তা যথাযথভাবে প্রয়োগ করা না হলে মানুষকে পথভ্রষ্টও করতে পারে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ