spot_img
spot_img

বাংলাদেশে রামমূর্তি নির্মাণ ও অপসংস্কৃতির বিরুদ্ধে হাটহাজারীতে কালিমাখচিত পতাকা মিছিল

গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে তথাকথিত রামমূর্তি নির্মাণ, বিদেশি অপসংস্কৃতির আগ্রাসন এবং মুসলিম পরিচয় ও মূল্যবোধের ওপর বিভিন্ন ধরনের হস্তক্ষেপের প্রতিবাদে কালিমাখচিত পতাকা নিয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতার মঞ্চ।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বাদ জুমা চট্টগ্রাম হাটহাজারী ডাকবাংলো চত্বরে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে ছাত্র-জনতার মঞ্চের সংগঠক মাওলানা আব্দুল কায়ুম ফতেহপুরী বলেন, এই দেশে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন বিদেশি রাষ্ট্রের পতাকায় দেশ ছেয়ে গেলেও সরকারের কোনো সমস্যা হয় না। অথচ আমরা দেখেছি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালিমাখচিত পতাকা টানানো হলে রাতের আঁধারে সেগুলো খুলে ফেলা হচ্ছে। আমরা সন্দেহ করছি, এর পেছনে বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা থাকতে পারে। সরকারকে এ বিষয়ে স্পষ্ট জবাব দিতে হবে।

তিনি বলেন, “এই পতাকা কোনো নির্দিষ্ট সংগঠনের নয়, এটি সমগ্র মুসলিম উম্মাহর পরিচয়ের প্রতীক।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ আসাদ উল্লাহ বলেন, ব্রিটিশবিরোধী আজাদি আন্দোলনের পর থেকে দীর্ঘ সময় ধরে ভারতে রামের নামে স্লোগান দিয়ে মুসলমানদের ওপর গণহত্যা চালানো হয়েছে, মুসলিম নারীদের ইজ্জত হরণ করা হয়েছে, মসজিদ-মাদরাসা ধ্বংস করা হয়েছে। সীমান্তে জোরপূর্বক পুশইন করা হচ্ছে। বর্তমানে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে তথাকথিত রামমূর্তি নির্মাণের মাধ্যমে সেই আগ্রাসী আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তিনি গাইবান্ধার কয়েকজন হিন্দু নেতার বক্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের বক্তব্য জাতীয় সম্প্রীতির পরিপন্থী। তিনি সরকার ও দেশের মুসলিম জনসাধারণকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা কালিমাখচিত পতাকা বহন করে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা হাটহাজারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে দোয়ার মাধ্যমে শেষ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ