আজ থেকে শুরু হচ্ছে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং। দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হতে পারে।
এদিকে, দেশে স্থগিত করা হয়েছে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। একই সঙ্গে মসজিদে নামাজ ব্যতীত অন্য সময় এসি ব্যবহার বন্ধসহ নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি অফিসের সময়সূচি দুই ঘণ্টা কমানোর চিন্তা চলছে।
এরই মধ্যে কোন এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত এক বৈঠকে লোডশেডিংয়ের সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। আজ মঙ্গলবার থেকে তা কার্যকর হচ্ছে।
ঢাকার কোন এলাকায় কখন সম্ভাব্য লোডশেডিং
আজ থেকে কোন এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। কোন এলাকায় কখন লোডশেডিং তার সম্ভাব্য তালিকা দেখতে ক্লিক করুন এখানে।










