১ ডলার প্রতি বিনিময় হার ৮০.০৫ রুপিতে পৌঁছায়; যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া। আশঙ্কা করা হচ্ছে, রুপির মান ডলারের বিপরীতে আরও কমে যেতে পারে।
মঙ্গলবার (১৯ জুলাই) ভারতে প্রতি ডলারের বিনিময় হার ৮০ রুপিতে পৌঁছেছে।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর (ডলার ছিল ৬৩.৩৩ রুপি) থেকে এখন পর্যন্ত ভারতীয় মুদ্রার দর পড়েছে ২৫%। এই পতনের অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলে নেওয়া।
ভারতের অর্থমন্ত্রীর দাবি, যুদ্ধ, অশোধিত তেলের চড়া দর এবং বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধিই টাকা পড়ার পিছনে দায়ী। বিশেষত আমেরিকায় সুদ বৃদ্ধির কারণে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ক্রমাগত পুঁজি সরানোর বিরূপ প্রভাব দেখা গিয়েছে রুপির দরে।
সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া











