spot_img

তলোয়ার-রাইফেল নিয়ে বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন সিইসি

নির্বাচনে কোনো পক্ষ তলোয়ার নিয়ে দাঁড়ালে প্রতিপক্ষকে রাইফেল নিয়ে মোকাবিলা করার পরামর্শ দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১৯ জুলাই) ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার এক ভাই বলেছেন, একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পরশু আমি বলেছিলাম যে কেউ তলোয়ার নিয়ে এলে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন। এটা আপনাদের বুঝতে হবে, একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথাটি কখনো মিন করে বলতে পারেন না।

তিনি বলেন, আমি হয়তো অল্প শিক্ষিত। অল্প শিক্ষিত হলেও কেউ এ ধরনের কথা বলতে পারে না। ববি হাজ্জাজ সাহেবের কথার পিঠে আমি হেসে বলেছি, তলোয়ার দেখালে আপনি একটি বন্দুক নিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে কথার পিঠে কথা। এটা কখনো একজন প্রধান নির্বাচন কমিশনার মিন করতে পারে না। আর যদি এটা আমি মিন করতে পারতাম প্রথম দিন থেকেই সবাইকে বলতাম, আপনারা অস্ত্র সংগ্রহ করবেন। আপনারা অস্ত্র সংগ্রহ করে নিজেদের শক্তিশালী করুন। আর এই কথাটি কখনো প্রথমদিন থেকে বলেছি বলে মনে পড়ে না।

তিনি বলেন, আমি এটা বলেছি এটা আপনারাও (ঐক্যজোট) বিশ্বাস করেছেন। এজন্য বলেছেন, আমি যেন এ ধরনের কথা না বলি। কিন্তু এটা আমি মিন করে বলিনি। যাক আমাকে এজন্য ক্ষমা করবেন। ওই বক্তব্যের জন্য আমি অনুতপ্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ