spot_img

ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের ঘটনা দুঃখজনক: ট্রাম্প

ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের ঘটনা খুবই দুঃখজনক। আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।

শনিবার (১৮ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউ ন্যাশনকে দেওয়া এক ফোনকল সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

এদিকে, ইরানের শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি আমেরিকাকে সতর্ক করে বলেন, যেকোনো আগ্রাসন বা বর্বরতার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ