কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের পর দিল্লির সাথে তালেবান আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে বলে ভারতের ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অরগ্যানাইজেশন (এফআইইও) দাবি করেছে।
বুধবার এফআইএফওর মহাপরিচালক ড. অজয় সাহাই দাবি করেন, পাকিস্তানের ট্রানজিট রুট দিয়ে কার্গো চলাচল বন্ধ করে দিয়েছে তালেবান। এর ফলে আফগানিস্তানের সাথে আমদানি ও রফতানি বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, ভারত কেবল আফগানিস্তানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারই নয়, সেইসাথে দেশটিতে বিপুল পরিমাণের বিনিয়োগও আছে। আফগানিস্তানে বর্তমানে ভারতের চার শতাধিক প্রকল্প রয়েছে।
অজয় বলেন, ২০২১ সালে আফগানিস্তানে ভারতের রফতানি ছিল প্রায় ৮৩৫ মিলিয়ন ডলার। আর আমদানি ছিল ৫১০ মিলিয়ন ডলার।
তবে বাণিজ্য ছাড়াও আফগানিস্তানে ভারতের বিপুল বিনিয়োগ ছিল। বিনিয়োগের পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার।












