spot_img

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে স্বরাষ্ট্রমন্ত্রীর গভীর শোক প্রকাশ

উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মরহুমের পরিবার-পরিজন, আত্মীয় স্বজন সকলের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এর আগে, গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যান তার সঙ্গীরা।

আল্লামা জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ