উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, এমপি।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন আল্লামা বাবুনগরী। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।











